সাজেকে কংলাক পাহাড়ের রিসোর্টে আগুন
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালির কংলাক পাহাড়ের একটি রিসোর্টে আগুন লেগেছে।
বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) মধ্যরাতে সাজেকের মেঘছোঁয়া রিসোর্টে এ আগুন লাগে। মুহূর্তেই আগুন আশপাশের রিসোর্ট, দোকান ও বসতঘরে ছড়িয়ে পড়ে বলে জানান স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কংলাক পাহাড়ের মেঘছোয়া রিসোর্টের পাশে স্থানীয়রা কাঠ পুড়িয়ে আগুন পোহানোর সময় আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে। সেনাবাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় দুইঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রিসোর্টে অবস্থানরত পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনে দুই রিসোর্ট, একটা বাড়ি ও একটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
সাজেক কটেজ মালিক সমিতির সহসভাপতি চাইথুয়াং অং চৌধুরী জয় জানান, মেঘছোয়া রিসোর্ট থেকে আগুন পাশের ফড়িংগি রিসোর্ট, স্থানীয় ভূবন ত্রিপুরার বাড়ি ও একটি দোকান ছড়ি পড়ে। সেগুলে পুড়ে যায়, অবশ্য পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আগুণে ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি।
সাইফুল উদ্দীন/এএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পিরোজপুরে ১০ মণ জাটকাসহ দুই ট্রলার জব্দ, ৩ জনের কারাদণ্ড
- ২ পার্বত্য চট্টগ্রামে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীর নির্দেশ
- ৩ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ৪ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৫ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের