কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের প্রকাশ্যে অস্ত্র মহড়া
কুমিল্লা নগরীতে প্রকাশ্যে দুই কিশোর গ্যাং গ্রুপের সশস্ত্র মহড়া, ধাওয়া পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে কুমিল্লা সার্কিট হাউজের সামনে এ ঘটনা ঘটে। এ সময় কিশোর গ্যাংয়ের সদস্যদের হাতে ধারালো অস্ত্র ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
একটি ভিডিও ফুটেজে দেখা যায়, শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে হঠাৎ করে কুমিল্লা সার্কিট হাউজ মোড়ে প্রকাশ্যে ধাওয়া পাল্টাধাওয়ায় জড়িয়ে পড়ে দুই কিশোর গ্যাং গ্রুপ। এতে যোগ দেয় দুই গ্রুপের অন্তত শতাধিক কিশোর। এ সময় তারা একে অপরকে অস্ত্র প্রদর্শন ও ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকজনের হাতে রামদা দেখা যায়। কিছুক্ষণ পর পর ককটেল বিস্ফোরণেরও শব্দ শোনা যায়।

এ বিষয়ে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে ব্যাপক তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে শনিবার বেলা ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে প্রস বিফিংয়ের আয়োজন করা হয়েছে। সেখানে বিস্তারিত জানানো হবে।
জাহিদ পাটোয়ারী/এফএ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জ্বালানি সংকটে স্বস্তি দিচ্ছে জিকে ক্যানাল, কৃষকের মুখে হাসি
- ২ বৈধ চেয়ারম্যান অচল, ট্রাস্টি বোর্ডের বিভক্তিতে সংকটে বিশ্ববিদ্যালয়
- ৩ ৫৮ চা বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা বকেয়া, অনিশ্চয়তায় শ্রমিকরা
- ৪ পাম্পে বোতলে তেল বিক্রির ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ
- ৫ ইংলিশ মিডিয়াম স্কুল সরকারি নিয়মের বাইরে থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী