গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
বৈদ্যুতিক সেচ যন্ত্রে বিদ্যুৎস্পষ্টে মেহেরপুরের গাংনীতে আমিরুল ইসলাম (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে এগারোটার দিকে ধানের জমিতে সেচ দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
আমিরুল ইসলাম গাংনী উপজেলার জালশুকা গ্রামের মৃত ইয়াজ উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমিরুল ইসলামের বাড়ির পাশের মাঠে তার নিজস্ব বৈদ্যুতিক সেচ পাম্প দিয়ে ধানের জমিতে সেচ দেওয়া হচ্ছিল। সেচ শেষ হওয়ায় তিনি পাম্প বন্ধ করতে যান। এসময় সুইচে হাত দিতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, মৃত্যুর বিষয়টি খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আসিফ ইকবাল/এনআইবি/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পিরোজপুরে ১০ মণ জাটকাসহ দুই ট্রলার জব্দ, ৩ জনের কারাদণ্ড
- ২ পার্বত্য চট্টগ্রামে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীর নির্দেশ
- ৩ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ৪ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৫ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের