গাজীপুর
মোজা কারখানায় আগুনের তীব্রতা বাড়ছে, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
গাজীপুরের শ্রীপুরে গ্লোব গ্লোভস (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেডে অগ্নিকাণ্ডে আগুনের তীব্রতা বাড়ছেই। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়নে অবস্থিত এ কারখানাটিতে আগুন লাগে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গ্লোব গ্লোভস (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেডের একটি মোজা তৈরির কারখানায় আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিসের দুটি, রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি, জয়দেবপুর ফায়ার সার্ভিসের একটি ও শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটিসহ সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, কারখানা ভবনের দোতলা ও তিনতলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে সাতটি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।
আমিনুল ইসলাম/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পৈতৃক বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারত করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- ২ ছিনতাইকারীর ধাক্কায় ছিটকে পড়লেন অটোরিকশার চালক, গাড়িচাপায় গেল প্রাণ
- ৩ যশোরে ভেজাল মবিল তৈরি, কারখানা মালিকের লাখ টাকা জরিমানা
- ৪ মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করে প্রাণ গেলো বাবার
- ৫ সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই