গাজীপুরে ৪ ঘণ্টার চেষ্টায় কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরের শ্রীপুরের বাজাবাড়ি এলাকার গ্লোব গ্লোভস্ (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেডে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় তথ্যটি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।
তিনি জানান, শনিবার বিকেলে শ্রীপুরের রাজাবাড়িতে একটি মোজা তৈরির কারখানায় আগুন লাগে। ঘটনার পরপরই কাপাসিয়া ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ শুরু করে। পর্যায়ক্রমে শ্রীপুর, জয়দেবপুর ও গাজীপুর মডার্ণ ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। রাত ৮টা ১৫ মিনিটে সময় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন নির্বাপনের কাজ চলছে।
তিনি আরও জানান, কারখানার তিন তলা ভবনের দ্বিতীয় তলায় প্রথমে আগুন লাগে। পরে আগুনে নিচ তলা ও তিন তলায় ছড়িয়ে পড়ে। পর্যায়ক্রমে আগুনের তীব্রতা বাড়তেই থাকে। পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের বেগ পেতে হয়।
আমিনুল ইসলাম/এনআইবি/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পৈতৃক বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারত করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- ২ ছিনতাইকারীর ধাক্কায় ছিটকে পড়লেন অটোরিকশার চালক, গাড়িচাপায় গেল প্রাণ
- ৩ যশোরে ভেজাল মবিল তৈরি, কারখানা মালিকের লাখ টাকা জরিমানা
- ৪ মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করে প্রাণ গেলো বাবার
- ৫ সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই