ফকিরহাটে ৮ কেজি গাঁজাসহ দুই যুবক আটক
বাগেরহাটের ফকিরহাটে আট কেজি গাঁজাসহ মোজাহিদ গাজী (২৯) ও তুহিন শেখ (৩৫) নামে দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার (৫ ফেব্রুয়ারি) ভোরে ফকিরহাট থানার টাউন নওয়াপাড়া মোড় থেকে তাদের আটক করা হয়।
আটক মোজাহিদ গাজী খুলনার দাকোপ থানার সুতারখালী গ্রামের শহীদ গাজীর ছেলে ও তুহিন শেখ বাগেরহাটের কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামের আব্দুল হালিম শেখের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় জাগো নিউজকে জানান, গোপন সংবাদে জানতে পারি ফকিরহাট থানার টাউন নওয়াপাড়ার মোড় থেকে মাদকের একটি বড় চালান হাত বদল হবে। এমন সংবাদের ভিত্তিতে ভোর রাত থেকে সাদা পোশাকে ঘটনাস্থলে অকস্থান করি। এসময় দুই যুবক মাদক দ্রব্য গাঁজা হাত বদলের চেষ্টাকালে হাতেনাতে আটক করা হয়।
তিনি আরও জানান, আসামিরা দীর্ঘদিন যাবত ঘটনাস্থলসহ বিভিন্ন থানা এলাকার বিভিন্ন বাজারে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রি করে আসছিল বলে গোয়েন্দা তথ্য ছিল তাদের কাছে।
এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে ফকিরহাট থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান এ কর্মকর্তা।
এনআইবি/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি