বাবার লাঠির আঘাতে প্রাণ গেলো এসএসসি পরীক্ষার্থী মেয়ের
রাজবাড়ীর পাংশার মৌরাটে বাবার লাঠির আঘাতে পাখিলা আক্তার পাখি (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই তরুণীর বাবা কালাম মিয়া ওরফে কালুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
নিহত পাখি উপজেলার মৌরাট ইউনিয়নের তেলিগাতী গ্রামের কালাম মিয়া ওরফে কালুর মেয়ে। সে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।
থানা পুলিশ জানায়, গতকাল রাতে পারিবারিক কলোহের জেরে পাখিকে বকা দেন তার বাবা কালু। এতে সে বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছিল। সেসময় তার বাবা কিছু একটা দিয়ে পেছন থেকে আঘাত করলে মাটিতে পড়ে যায় পাখি। পরে তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার ঘাড়ের পেছনের দিকে আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, পাখি গতবার এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়। প্রেমঘঠিত কারণে গতকাল তাকে মারধর করেন তার বাবা। পরে রাতে হাসপাতালে মারা গেছে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাননি। তবে ওই মেয়ের বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনেছেন।
রুবেলুর রহমান/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি