ইজতেমার দ্বিতীয় পর্বে আরও এক মুসল্লির মৃত্যু
ফাইল ছবি
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন সকালে বার্ধক্যজনিত কারণে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকার বংশাল থানার বাবুবাজার এলাকার নিজাম উদ্দিনের ছেলে মন্তাজ উদ্দিন (৭৮) ইজতেমায় এসেছিলেন। তিনি সকাল ৬টা ৪০ মিনিটে ইজতেমা ময়দানে ১১ নম্বর খিত্তার ৫৬০৭ খুঁটিতে অবস্থান করার সময় অসুস্থতা বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইজতেমা ময়দানে জানাযা শেষ মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মো. সায়েম জানান, এ নিয়ে বিশ্ব ইজতেমার ময়দানে দ্বিতীয় পর্বে সাত মুসল্লির মৃত্যু হলো।
মো. আমিনুল ইসলাম/এএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রূপপুর প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে
- ২ ভবদহ জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই: এমপি গোলাম রসুল
- ৩ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
- ৪ ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৫ উৎপাদন খরচের চেয়ে কমছে ডিমের দাম, রাজশাহীতে বন্ধ হচ্ছে ছোট খামার