জামালপুরে পুলিশ নাট্যদলের মঞ্চায়নে ‘অভিশপ্ত আগস্ট’
জামালপুরে পঁচাত্তরের ১৫ আগস্টের কলঙ্কিত অধ্যায় নিয়ে মঞ্চায়িত হয়েছে নাটক ‘অভিশপ্ত আগস্ট’। নাটকটিতে নারকীয় হত্যাকাণ্ড ও কুখ্যাত খুনিসহ নেপথ্যের তথ্য উঠে এসেছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে জেলা শিল্প একাডেমিতে পুলিশ নাট্যদলের প্রযোজনা ও পরিবেশনায় ঘণ্টাব্যাপী এ নাটক মঞ্চায়িত হয়। পরে অভিনয়শিল্পীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর সদর আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব আবুল কালাম আজাদ। এছাড়া উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামান, জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, ১৫ আগস্ট জাতির একটি কলঙ্কিত অধ্যায়। ওইদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। নাটকটিতে কুখ্যাত খুনিসহ এর নেপথ্যের কুশিলবদের তথ্য-উপাত্ত উঠে এসেছে।
নাটকটির বিভিন্ন চরিত্রের মধ্য দিয়ে ১৫ আগস্টের সেই নারকীয় হত্যাকাণ্ড দেখে দর্শক-শ্রোতাদের চোখ অশ্রুসিক্ত হয়েছে।
মো. নাসিম উদ্দিন/এমকেআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পিরোজপুরে ১০ মণ জাটকাসহ দুই ট্রলার জব্দ, ৩ জনের কারাদণ্ড
- ২ পার্বত্য চট্টগ্রামে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীর নির্দেশ
- ৩ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ৪ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৫ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের