দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে ছুটছেন মুসল্লিরা
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগতীরে ছুটছেন মুসল্লিরা। রোববার (১১ ফেব্রুয়ারি) ভোর থেকে মুসল্লিরা দলে দলে আসতে শুরু করেন। অনেকেই মধ্যরাতে রওনা হয়ে ফজরের নামাজে অংশ নিয়েছেন।
আখেরি মোনাজাতে অংশ নিতে ময়মনসিংহের ভালুকা থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে ময়দানে এসেছেন আশরাফুল ইসলাম। তিনি বলেন, লাখ লাখ মানুষের সঙ্গে ইজতেমা ময়দানে আখেরি মোনাজাতে অংশ নেবো। আল্লাহর কাছে নিজের দোষ গুণের ক্ষমা চাইবো। হয়তো আল্লাহ তার কোনো বান্দার উছিলায় পাপমুক্ত করতে পারেন।

গাজীপুরের শ্রীপুর থেকে এসেছেন আলামিন সরকার। তিনি বলেন, আমরা ১২ জন একসঙ্গে ভোরে ইজতেমা ময়দানে এসেছি। লাখো মুসল্লির সঙ্গে আল্লাহর দরবারে হাত তুলে ক্ষমা চাইবো।
রোববার সকাল ৯টা থেকে দশটার মধ্যে আখেরি মোনাজাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ইজতেমার আয়োজক সূত্র।
এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রূপপুর প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে
- ২ ভবদহ জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই: এমপি গোলাম রসুল
- ৩ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
- ৪ ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৫ উৎপাদন খরচের চেয়ে কমছে ডিমের দাম, রাজশাহীতে বন্ধ হচ্ছে ছোট খামার