ইজতেমার দ্বিতীয় পর্ব
আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন সাদ
ফাইল ছবি
টঙ্গীর তুরাগতীরে রোববার (১১ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এদিন সকাল সাড়ে ১০টার মধ্যে মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ আখেরি মোনাজাত পরিচালনা করবেন।
রোববার ফজরের নামাজের পর বয়ান করেন মুফতি মাকসুদ (ভারত), বাংলা তরজমা করেন মাওলানা আব্দুল্লাহ। বয়ানের পরই হেদায়াতের কথা ও দোয়া পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন সাদ (ভারত), বাংলা তরজমা করবেন মাওলানা মনির বিন ইউসুফ।
ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাতটি পরিচালনা করবেন ভারতের মাওলানা সাদ’র বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।
এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রূপপুর প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখবে
- ২ ভবদহ জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই: এমপি গোলাম রসুল
- ৩ দুই লিটার নয়, ২০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল
- ৪ ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৫ উৎপাদন খরচের চেয়ে কমছে ডিমের দাম, রাজশাহীতে বন্ধ হচ্ছে ছোট খামার