টুঙ্গিপাড়া
একসঙ্গে হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা, মেয়ের মৃত্যু
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পারিবারিক দ্বন্দ্বে মা-ময়ে একসঙ্গে হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। এ ঘটনায় মেয়ে আফিয়া মারা গেছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় ওই গ্রামের মামুন তালুকদারের স্ত্রী আঁখি বেগম শাশুড়ি-ননদের সঙ্গে ঝগড়া করে নিজের ৯ মাসের মেয়ে সন্তানকে হারপিক খাইয়ে নিজেও পান করেন। দুজন গুরুতর অসুস্থ অবস্থায় টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে শিশুটি মারা যায়। আঁখি বেগম গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশংকামুক্ত বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, শিশু আফিয়ার ময়নাতদন্ত হয়েছে। ঘটনার তদন্ত চলছে। তদন্তের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কাজ না করেই টাকা লোপাটের অভিযোগ পিআইও-প্রকল্পের চেয়ারম্যানের বিরুদ্ধে
- ২ মেঘনায় অবৈধ বালু উত্তোলনে ভাঙন আতঙ্ক, এলাকাবাসীর মানববন্ধন
- ৩ ফেনীতে শহীদ যুবদল নেতা হারুনের পরিবারকে ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী
- ৪ টেকনাফ উপকূলে ৩১৪ সামুদ্রিক কাছিমের বাচ্চা অবমুক্ত
- ৫ ময়মনসিংহ নগরীর ৩৩ ওয়ার্ডে হামের টিকা দেওয়া শুরু