মা হত্যায় ছেলে-পুত্রবধূর মৃত্যুদণ্ড
দণ্ডপ্রাপ্ত দুই আসামি
সিরাজগঞ্জের কাজীপুরে মাকে হত্যার দায়ে ছেলে ও পুত্রবধূর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কানিজ ফাতিমা এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কাজীপুর উপজেলার দক্ষিণ রেহাই গুরিবেড় গ্রামের মকসেদ আলীর ছেলে আব্দুস সামাদ ও তার স্ত্রী রাশিদা খাতুন।
সিরাজগঞ্জ জেলা দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) শামসুল আলম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ২০১৬ সালে আব্দুস সামাদের সঙ্গে তার বৃদ্ধা মা ফাতেমা বেগম একই বাড়িতে বসবাস করতেন। প্রতিদিনের মতো খাওয়া-দাওয়া শেষ করে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন ওই বৃদ্ধা। পরদিন ভোরে ওই কক্ষে ফাতেমা বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার ও ছুরি জব্দ করে পুলিশ। এতে নিহতের ছোট ছেলে আব্দুর রহিম কাজীপুর থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা করেন।
মামলার তদন্ত শেষে পুলিশ বড় ছেলে আব্দুস সামাদ ও তার স্ত্রী রাশিদা খাতুনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এরপর ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ আদেশ দেন।
এম এ মালেক/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু