শেরপুরে ছেলের হাতে বাবা খুন
ফাইল ছবি
শেরপুরের শ্রীবরদীতে ছেলের হাতে বাবা খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভায়ডাঙ্গার বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবুল কালাম (৬৫)। তিনি ভায়ডাঙ্গার বানিয়াপাড়া গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে। অভিযুক্তের নাম সজিব।
পরিবারের অভিযোগ, আবুল কালামের এক ছেলে ঢাকায় চাকরি করেন। মানসিক সমস্যা থাকায় সজিব বাড়িতেই থাকতেন। আজ সকালে হঠাৎ সজিব তার বাবার ওপর আক্রমণ করেন। এতে তার বাবার মৃত্যু হয়।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অভিযুক্ত সজিবকে আটক করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইমরান হাসান রাব্বী/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি