টাঙ্গাইলে ভাতিজার লাঠির আঘাতে বৃদ্ধ নিহত
টাঙ্গাইলের ঘাটাইলে ভাতিজার লাঠির আঘাতে মকবুল হোসেন বাদশা (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আনেহলা ইউনিয়নের ডাকিয়া পুটল এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভাতিজা ইয়াসিন ইসলাম করিমকে গ্রেফতার করেছে পুলিশ। ইয়াসিন ওই এলাকার মুনছব আলীর পালকের ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে মকবুল হোসেন বাড়িতে কাজ করছিলেন। এসময় ভাতিজা ইয়াসিন ইসলাম করিম পেছন থেকে আম গাছের লাঠি দিয়ে চাচার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ইয়াসিনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার গ্রেফতার করে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ভাতিজাকে গ্রেফতার করা হয়েছে।
আরিফুর রহমান টগর/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাছে আম-জাম ধরলে পাঠাবেন, আমি খাবো: কৃষকদের প্রধানমন্ত্রী
- ২ সুনামগঞ্জে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উদীচীর বর্ষবরণ
- ৩ রাতের আঁধারে নারিকেল গাছের চূড়ায় তরুণ, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
- ৪ ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে মারতে বাঁশ নিয়ে তেড়ে যাওয়ার ঘটনায় মামলা
- ৫ নিহত সাত দিনমজুরের মরদেহ বাড়ি পৌঁছে দেবে জামায়াত