স্বামীর কবর দেখতে যাওয়ার পথে মারা গেলেন বৃদ্ধা
জামালপুরের বকশীগঞ্জে স্বামীর কবর দেখতে যাওয়ার সময় পা পিছলে সেচ পাম্পের ওপর পড়ে আনোয়ারা বেগম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মধ্য পলাশতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আনোয়ারা বেগম উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের মধ্য পলাশতলা গ্রামের মৃত শাহজাহান আলীর স্ত্রী।
বিকেলে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ওসি জানান, আনোয়ারা বেগম সকালে পায়ে হেঁটে মধ্য পলাশতলা এলাকায় তার স্বামীর কবর দেখতে যাচ্ছিলেন। কবরস্থানের পাশেই বোরো ধানক্ষেতে পানি দেওয়ার জন্য সেচ পাম্প চালু ছিল। হেঁটে যাওয়ার সময় পা পিছলে পাম্পের ওপর পড়ে মাথায় আঘাত পান তিনি। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাসিম উদ্দিন/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পিরোজপুরে ১০ মণ জাটকাসহ দুই ট্রলার জব্দ, ৩ জনের কারাদণ্ড
- ২ পার্বত্য চট্টগ্রামে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীর নির্দেশ
- ৩ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ৪ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৫ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের