ফেনসিডিলসহ আটক ছাত্রলীগ নেতাকে অব্যাহতি
লালমনিরহাটের হাতিবান্ধায় ফেনসিডিলসহ আটক নীলফামারীর জলঢাকা পৌর ছাত্রলীগ নেতা রাজু আহম্মেদ রাজনকে (২৬) দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আটকের একদিন পর তাকে ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হলো।
বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে জেলা ছাত্রলীগের সভাপতি আপেল ও সাধারণ সম্পাদক মাসুদ সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
রাজু নীলফামারীর জলঢাকা উপজেলার কলেজপাড়া এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি জলঢাকা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
অব্যাহতির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রাজুকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল রহমান শাহ আপেল বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে অব্যহাতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে তিন বোতল ফেনসিডিলসহ ছাত্রলীগ নেতা রাজু ও তার সহযোগীকে আটক করে লালমনিরহাটের হাতিবান্ধা থানাপুলিশ। পরে মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যম কারাগারে পাঠানো হয়।
এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি