রাঙ্গামাটিতে বরযাত্রীবাহী গাড়ি খাদে, আহত ১৭
রাঙ্গামাটির কাউখালীতে বরযাত্রীবাহী একটি জিপ (চাঁদের গাড়ি) খাদে পড়ে ১৭ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের চেলছড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বরযাত্রীবাহী চারটি জিপ, দুটি মাইক্রোবাস ও একটি মাহিন্দ্রা কাউখালী থেকে বড়ইছড়ি লিচু বাগানে যাচ্ছিলো। পথে একটি জিপ খাদে পড়ে যায়।
বরযাত্রীরা জানান, দুর্ঘটনাকবলিত গাড়িতে চালক ছিলেন না। হেলপার গাড়ি চালিয়ে যাচ্ছিলেন।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শওকত আকবর বলেন, জিপ গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে ১৭ জন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
সাইফুল উদ্দীন/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন
- ২ টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা তরুণ গাজীপুরে হত্যা মামলার প্রধান আসামি
- ৩ ঘুসের টাকাসহ সোনাগাজীর পিআইও দুদকের হাতে আটক
- ৪ পাবনায় হাটের টেন্ডার জমা দেওয়ায় জামায়াত নেতাকে মারধরের অভিযোগ
- ৫ মা–বাবাকে হেলিকপ্টারে চড়িয়ে স্বপ্ন পূরণ করলেন প্রবাসী