গাজীপুরে কারখানায় বিস্ফোরণ, শ্রমিক নিহত
গাজীপুরে ইনটেলিজেন্ট কার্ড লিমিটেড নামের একটি কারখানায় লেমিনেশন মেশিন বিস্ফোরণে লিখন মিয়া (২৪) নামের একজন নিহত হয়েছেন। এ সময় আরও ছয়জন আহত হয়েছেন।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মহানগরের ধীরাশ্রম ভাবারুল সুখীনগর এলাকায় এ ঘটনা ঘটে। লিখন মিয়ার বাড়ি গাইবান্ধায় বলে জানা যায়।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন জানান, দুপুর পৌনে ১টার দিকে কারখানায় একটি লেমিনেশন মেশিন বিস্ফোরণ হয়। বিস্ফোরণে কারখানায় আগুন ধরে যায়। এসময় দগ্ধ হয়ে একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, বিস্ফোরণের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।
আমিনুল ইসলাম/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেওয়াল ধসে শ্রমিক নিহত
- ২ পাগলা মসজিদে সাংবাদিক পেটানো সেই কৃষকদল নেতা বহিষ্কার
- ৩ লুটপাট আগে যা হয়েছে, ভবিষ্যতে আর হবে না: পরিবেশমন্ত্রী
- ৪ বাংলাদেশের সব জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে সংসদ: চিফ হুইপ
- ৫ এসিল্যান্ডের ধাওয়ায় ট্রাক্টর উল্টে ধানক্ষেতে, অল্পের জন্য প্রাণ রক্ষা