গাজীপুরে হাসপাতালে অভিযান, তিন দালালের কারাদণ্ড
প্রতীকী ছবি
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে তিন দালালকে ২০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী।
দণ্ডপ্রাপ্তরা হলেন- শহরের টাংকিরপার এলাকার মৃত হোসেন আলীর মেয়ে ফাতেমা (৪০), সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের কালনী এলাকার মৃত বেলাল হোসেনের স্ত্রী অজুফা (৪২) ও শহরের হাজীবাগ এলাকার আজিজুল হকের স্ত্রী শান্তনা (৩৮)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী বলেন, অভিযুক্তরা সরকারি কাজে বাধা প্রদান করেছেন এবং তারা শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের জোরপূর্বক বিভিন্ন বে-সরকারি হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যান। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হাতেনাতে তাদের প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের ২০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।
মো. আমিনুল ইসলাম/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেওয়াল ধসে শ্রমিক নিহত
- ২ পাগলা মসজিদে সাংবাদিক পেটানো সেই কৃষকদল নেতা বহিষ্কার
- ৩ লুটপাট আগে যা হয়েছে, ভবিষ্যতে আর হবে না: পরিবেশমন্ত্রী
- ৪ বাংলাদেশের সব জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে সংসদ: চিফ হুইপ
- ৫ এসিল্যান্ডের ধাওয়ায় ট্রাক্টর উল্টে ধানক্ষেতে, অল্পের জন্য প্রাণ রক্ষা