গোপালগঞ্জে শিবিরকর্মী সন্দেহে আটক ৪
গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়ায় গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্রাবাস থেকে শিবিরকর্মী সন্দেহে ৪ ছাত্রকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই ছাত্রাবাসে পুলিশ অভিযান চালায়। পলিটেকনিক ইনস্টিটিউটের নিজস্ব স্থায়ী ছাত্রাবাস না থাকায় পাশেই তারা ঘর ভাড়া করে বসবাস করতেন।
আটককৃতরা হলেন, নাহিদ হাসান, আনিচুর রহমান, জামালউদ্দিন ও হাসিবুল ইসলাম। এরা সবাই ওই শিক্ষা প্রতিষ্ঠানের ফুড এ্যান্ড টেকনোলজি বিভাগের ছাত্র। তাদের কাছ থেকে শিবিরের বেশ কিছু কাগজপত্র উদ্ধার করেছে পুলিশ।
গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদেরকে আটক করে সদর থানায় নিয়ে আসা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
হুমায়ূন কবীর/এফএ/পিআর