গাজীপুরে মধ্যরাতে তুলার গুদামে আগুন
গাজীপুরের শ্রীপুরে নাইস ফেব্রিকস প্রসেসিং লিমিটেড নামের একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (২ মার্চ) দিনগত রাত ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত সোয়া ১১টার দিকে ঘটনাস্থলে যায়। রাত ১২টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা মাহবুব রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শ্রীপুরের মাওনা ইউনিয়নের এমসি বাজার এলাকায় নোমান গ্রুপের নাইস ফেব্রিকস প্রসেসিং লিমিটেডের তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুনে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
এমকেআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেওয়াল ধসে শ্রমিক নিহত
- ২ পাগলা মসজিদে সাংবাদিক পেটানো সেই কৃষকদল নেতা বহিষ্কার
- ৩ লুটপাট আগে যা হয়েছে, ভবিষ্যতে আর হবে না: পরিবেশমন্ত্রী
- ৪ বাংলাদেশের সব জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে সংসদ: চিফ হুইপ
- ৫ এসিল্যান্ডের ধাওয়ায় ট্রাক্টর উল্টে ধানক্ষেতে, অল্পের জন্য প্রাণ রক্ষা