সড়ক দুর্ঘটনা
প্রাণ গেলো শিক্ষকের, পা ভাঙলো পুলিশ সদস্যের
নীলফামারীর ডিমলায় সড়ক দুর্ঘটনায় জামিনুর রহমান (৪০) নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
সোমবার (৪ মার্চ) দুপুরে ইসলামি ডিগ্রি কলেজের পূর্ব দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামিনুর রহমান ওই এলাকার বাসিন্দা ও স্থানীয় পচারহাট উচ্চ বিদ্যালের শিক্ষক। আহত পুলিশ সদস্য পচারহাট এলাকার আলীর ছেলে মিস্টার আলী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ওই শিক্ষক ও পুলিশ সদস্য মামলার হাজিরার জন্য মোটরসাইকেলযোগে লালমনিরহাটের দিকে যাচ্ছিলেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় দুজনে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জামিনুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত মিস্টার আলীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় জানান, সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের বাম পা ভেঙে গেছে ও একজনের মৃত্যু হয়েছে।
এসআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি