মাঝ মেঘনায় ভাসতে থাকা ৫০ ট্রলার যাত্রীকে জীবিত উদ্ধার
ফাইল ছবি
ভোলায় উত্তাল মেঘনার মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে পড়া যাত্রীবাহী স্টিল বডি ট্রলারের ৫০ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। উদ্ধার হওয়া যাত্রীরা ভোলার তজুমদ্দিন ও মনপুরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা বলে নিশ্চিত করেছে কোস্টগার্ড।
বুধবার (৬ মার্চ) বিকেলের দিকে ভোলার তজুমদ্দিন ও মনপুরা উপজেলার মেঘনার মাঝ নদীতে এ ঘটনা ঘটে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এইচ.এম.এম হারুন অর রশিদ জানান, বিকেলের দিকে তজুমদ্দিন ঘাট থেকে একটি স্টিল বডি ট্রলার ৫০ জন যাত্রী নিয়ে মনপুরা উপজেলার কলাতলির চর এলাকার উদ্দেশে রওনা হয়। ট্রলারটি তজুমদ্দিন ও কলাতলির চরের মাঝামাঝি স্থানে মাঝ নদীতে গেলে ইঞ্জিন বিকল হয়ে যায়। ওই সময় যাত্রীদের নিয়ে উত্তাল মেঘনায় ভাসতে থাকে ট্রলারটি। খবর পেয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা ওই যাত্রীতের উদ্ধার করে তজুমদ্দিনের লঞ্চঘাটে পৌঁছে দেন।
জুয়েল সাহা বিকাশ/এফএ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫
- ২ কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি শেখ সাঈদ, সম্পাদক শাতিল
- ৩ নারায়ণগঞ্জে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, ভিকটিম উদ্ধার
- ৪ ফরিদপুরে ফসলি জমি কেটে মাটি বিক্রি, জরিমানা
- ৫ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা