যশোরে তৃতীয় লিঙ্গের সদস্যকে খুন করে মাটিচাপা
যশোরের বেনাপোলে রেশমা নামের তৃতীয় লিঙ্গের এক সদস্যের মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে বেনাপোলের কাগজপুকুর প্রাইমারি স্কুলের ১০০ গজ দূরে একটি সীমানা প্রাচীরের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চোরাকারবারি চক্রের হয়ে কাজ করতেন রেশমা। চোরাচালানি মালামাল বেনাপোল থেকে যশোরে পাচার করতেন তিনি। আজ সকালে স্থানীয়রা স্কুলের অদূরে একটি আমবাগানের পাশে নতুন কবর দেওয়ার মতো কিছু দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। দুপুরে গর্ত খুঁড়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। তবে কে বা কারা, কী কারণে খুন করেছেন সে বিষয়ে কিছু জানা যায়নি। বিষয়টির তদন্ত চলছে।
জামাল হোসেন/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬