ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় প্রাণের বৈশাখী উৎসবে বাধভাঙা উল্লাস

প্রকাশিত: ০৮:৩৪ এএম, ১৪ এপ্রিল ২০১৬

বৃহস্পতিবারের ভোরের সূর্য থেকে তখনো উত্তাপ ছড়ায়নি। রাস্তায় নেমে আসে শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ। বাঙালির সার্বজনীন উৎসব বর্ষবরণ ১৪২৩ অনুষ্ঠানে যোগ দিতে সবার গন্তব্য ছিল কুমিল্লা মহানগরীর ঐতিহ্যবাহী ধর্মসাগর পাড়ে। নানা বয়সী মানুষের মিলন মেলায় পরিণত হয় ধর্মসাগরের উত্তর ও দক্ষিণ পাড়।

বৃদ্ধ থেকে শুরু করে শিশুরাও মেতেছে এ প্রাণের উৎসবে। ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সার্বজনীন উৎসবে নববর্ষ উদযাপনে ‘এসো হে বৈশাখ এসো এসো’, সুরের মুর্ছনায় বাঙালির ঐতিহ্য বৈশাখী উৎসবে সামিল হতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাঁধাভাঙা উল্লাস-উৎসব আর উচ্ছ্বাস নিয়ে মানুষ বাড়তে থাকে ধর্মসাগর পাড়ে। সেখানে দেশের অন্যতম বৃহৎ ও খ্যাতনামা শিল্পগোষ্ঠী প্রাণ আরএফএল এর ভোগ্যপণ্য প্রাণ ম্যাংগো ফুট ড্রিংকের সহযোগিতায় কুমিল্লা সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজন করে নববর্ষ বরণের বিভিন্ন অনুষ্ঠানমালা। এর আগে সকাল সাড়ে ৯ টায় নগরীতে বের করা হয় এক র‌্যালি।

Comilla

সম্মিলিত সাংস্কৃতিক জোটের কুমিল্লার সভাপতি ও নারী নেত্রী পাপড়ী বোসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ হাজী আ.ক ম বাহাউদ্দিন বাহার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বর্ষবরণ অনুষ্ঠান উদযাপন কমিটির চেয়ারম্যান আরফানুল হক রিফাত, আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ, প্রাণ-আরএফএল গ্রুপের সহকারী ব্যবস্থাপক (ইভেন্টস অ্যান্ড এ্যাক্টিভেশন) মো. আমিনুল করিম ফাহাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের, সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম ও নাট্যকর্মী শাহজাহান চৌধুরী।

অনুষ্ঠানস্থলের পাশেই প্রাণ-আরএফএল এর এমসিএল জুস পণ্য, প্রাণ বেকারি, সুফইট টয়লেটিজ, ইটালিয়ানো মেলামাইন, ব্রাইট হাড়ি-পাতিল, টপার হাড়ি পাতিল, গুড লাক স্টেশনারি পণ্য, দুরন্ত বাইসাইকেল, প্রাণ ডাল, জুস, আরএফএল প্লাস্টিক সামগ্রী, ভিশন ইলেক্টনিক্স সামগ্রীসহ বিভিন্ন পণ্যের স্টল সাজানো হয়। এতে ছিল ক্রেতা-সাধারণের উপড়েপড়া ভিড়। সমগ্র অনুষ্ঠানমালার মিডিয়া পাটনার ছিল জাগো নিউজ২৪.কম এবং জাগো এফএম।

কামাল উদ্দিন/এসএস/পিআর