কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা
৬ ঘণ্টায় উদ্ধার হয়নি একটি বগিও
কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯ বগি লাইনচ্যুতের ঘটনার ৬ ঘণ্টায় একটি বগিও উদ্ধার করা সম্ভব হয়নি।
রোববার (১৭ মার্চ) রাত সোয়া ৮টার দিকে লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্যাহ বাহার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চট্টগ্রাম ও আখাউড়া রেলওয়ে জংশন থেকে দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ৭টায় উদ্ধারকাজ শুরু করে। রাত সোয়া ৮টা পর্যন্ত একটি বগিও উদ্ধার করা সম্ভব হয়নি। লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করতে দীর্ঘ সময় লাগবে। দুর্ঘটনাস্থলে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছে। রেলের মালামাল নিরাপত্তায় আমরা সতর্ক অবস্থানে রয়েছি।

রোববার (১৬ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় গরমে রেললাইন বেঁকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ ঘটনায় অন্তত ১০ যাত্রী আহত হয়।
জাহিদ পাটোয়ারী/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করলেন ঠিকাদার
- ২ দেশের ৬৪ জেলায়ই স্পোর্টস ভিলেজ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩ বঙ্গাব্দের সাল গণনায় ২৯ বছরের গরমিলের দাবি গবেষকের
- ৪ ‘কুষ্টিয়ার ডিসি হতে ২০-৩০ কোটি টাকা খরচ করা লাগছে’ বলে মন্তব্য
- ৫ অন্যদের মনোনয়নে ‘বাধা’ দিয়ে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিএনপিপন্থিরা