রোগী দেখতে গিয়ে হাসপাতালের ভবন থেকে পড়ে লাশ হলেন যুবক
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের পুরাতন বিল্ডিংয়ের তৃতীয়তলা থেকে পড়ে সাইদি (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১৭ মার্চ) বিকেল ৪টা দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদি নগরীর চরপাড়া এলাকার তোতা মিয়ার ছেলে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহত সাইদি চিকিৎসাধীন একজন রোগীকে দেখতে হাসপাতালের পুরাতন বিল্ডিংয়ের তৃতীয় তলায় যান। হাসপাতালের বারান্দায় হাঁটাচলা করার সময় নিচে তাকালে হঠাৎ মাথা ঘুরে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
মঞ্জুরুল ইসলাম/এমকেআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম