নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু
ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে ওমর আলী (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার খোসাল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওমর আলী উপজেলার খোলাস পাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয়রা বলেন, বিকেলের দিকে বাড়িতে না জানিয়ে অন্য শিশুদের সঙ্গে মহানন্দা নদীতে গোসল করতে যায় ওমর। এসময় পা পিছলে ঘাটে বেঁধে রাখা বালু তোলার এস্কেভেটরের নিচে পড়ে যায় এই শিশু। এতে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোহান মাহমুদ/এনআইবি/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি