ঝোপে পড়ে ছিল নবজাতকের মরদেহ
ফাইল ছবি
নারায়ণগঞ্জ শহরের খানপুর থেকে এক কন্যা নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির নানিসহ চারজনকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে খানপুর কাজিপাড়া আল হেরা ক্লিনিকের পাশের ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন নবজাতকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ ঘটনায় জাহান ক্লিনিকের ওটি ইনচার্জ, নবজাতকের নানিসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোবাশ্বির শ্রাবণ/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ টাঙ্গাইলে স্কুলের ৬ তলা থেকে পড়ে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ২ নিরব হত্যা ও বৈষম্যবিরোধী নেতাদের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন
- ৩ প্রধানমন্ত্রী অবগত, মুছাপুর রেগুলেটর নির্মাণ হবেই: এ্যানি
- ৪ গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে অতর্কিত হামলা-ভাঙচুর
- ৫ ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগই নেই: প্রতিমন্ত্রী সাকি