খাগড়াছড়িতে চার উপজেলায় নির্বাচন ৮ মে
সারাদেশের ১৫২টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৮ মে খাগড়াছড়ির মাটিরাঙ্গা, রামগড়, মানিকছড়ি ও লক্ষীছড়ি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২১ মার্চ) সভা শেষে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই বাছাই ১৭ এপ্রিল। মনোনয়ন বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ১৮ থেকে ২০ এপ্রিল পর্যন্ত। আপিল নিষ্পত্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল।
এছাড়া প্রার্থীতা প্রত্যাহার ২২ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ করা হবে ২৩ এপ্রিল।
নির্বাচন কমিশনের তথ্য তথ্যমতে, এবারে খাগড়াছড়ির চার উপজেলায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মুজিবুর রহমান ভুঁইয়া/এনআইবি/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ায় এত ক্ষমতা নিয়ে কে চলে আমি দেখবো: আমির হামজা
- ২ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৩ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৪ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন
- ৫ টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা তরুণ গাজীপুরে হত্যা মামলার প্রধান আসামি