মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় লাখ টাকা জরিমানা
নারায়ণগঞ্জে মেয়াদোত্তীর্ণ এবং ফ্রিজিং ওষুধ নন ফ্রিজিং অবস্থায় রাখায় মেসার্স সুমাইয়া ড্রাগ হাউজকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৩ মার্চ) দুপুরে বন্দরের মদনপুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
নারায়ণগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বলেন, অভিযান পরিচালনাকালে মেসার্স সুমাইয়া ড্রাগ হাউজে প্রচুর পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ফ্রিজিং ওষুধ নন ফ্রিজিং অবস্থায় পাওয়া যায়। পরে তাদের এক লাখ টাকা জরিমানা করা হয়।
মোবাশ্বির শ্রাবণ/এএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ টাঙ্গাইলে স্কুলের ৬ তলা থেকে পড়ে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ২ নিরব হত্যা ও বৈষম্যবিরোধী নেতাদের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন
- ৩ প্রধানমন্ত্রী অবগত, মুছাপুর রেগুলেটর নির্মাণ হবেই: এ্যানি
- ৪ গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে অতর্কিত হামলা-ভাঙচুর
- ৫ ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগই নেই: প্রতিমন্ত্রী সাকি