বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
ফাইল ছবি
জামালপুরের দেওয়ানগঞ্জে বালতির পানিতে ডুবে সাত মাস বয়সী রিয়া নামের এক শিশুর মুত্যু হয়েছে। এ ঘটনায় ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
রোববার (২৪ মার্চ) বিকেলে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের উত্তর ভাতখাওয়া গ্রামে এ ঘটনা ঘটে। রিয়া ওই এলাকার নুসু মিয়ার সন্তান।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে শিশুটি তার দাদা বানেজ উদ্দিনের সঙ্গে খাটে ঘুমাচ্ছিলেন। এসময় বানেজ উদ্দিন জ্বরে কাতরাচ্ছিলেন। দুপুরে তাঁর মাথায় পানি দেওয়ার পর বালতি খাটের নিচে রাখা হয়। বিকেলে সকলের অগোচরে ঘুমন্ত অবস্থায় শিশুটি উল্টে বালতির পানিতে পড়ে গিয়ে মৃত্যু হয়।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, শিশু মৃত্যুর ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছি। বিষয়টি অত্যন্ত দু:খজনক।
মো. নাসিম উদ্দিন/এনআইবি/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ২ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৩ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের
- ৪ মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা
- ৫ সংবিধান অনুযায়ী জনগণকে সেবা দিতে আপনারা বাধ্য: ভূমি প্রতিমন্ত্রী