কাভার্ডভ্যান চাপায় স্বামী নিহত, হাসপাতালে স্ত্রী
ফাইল ছবি
মাগুরায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী এক হোমিও চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রীসহ দুজন।
মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে মাগুরার ঢাকা-খুলনা মহাসড়কের লক্ষ্মীকান্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হোমিও চিকিৎসকের নাম শাহজাদ জোয়ার্দার (৪০)। তিন ঝিনাইদহের পাইকপাড়া গ্রামের মৃত মজিদ জোয়ার্দারের ছেলে।
মাগুরা রামনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌতম চন্দ্র মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মোটরসাইকেলযোগে স্ত্রী আরাবী খাতুন ও প্রতিবেশী এক নারীকে নিয়ে মাগুরার ওয়াপদা এলাকায় যাচ্ছিলেন শাহজাদ। পথে লক্ষ্মীকান্দর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে যশোরমুখী একটি কাভার্ডভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন শাহজাদ। তার স্ত্রীসহ আহত দুজনকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়ছে।
ওসি গৌতম চন্দ্র মণ্ডল জানান, পণ্যবাহী কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা হয়েছে।
মিলন রহমান/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পৈতৃক বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারত করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- ২ ছিনতাইকারীর ধাক্কায় ছিটকে পড়লেন অটোরিকশার চালক, গাড়িচাপায় গেল প্রাণ
- ৩ যশোরে ভেজাল মবিল তৈরি, কারখানা মালিকের লাখ টাকা জরিমানা
- ৪ মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করে প্রাণ গেলো বাবার
- ৫ সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই