নড়াইলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নড়াইলে পুকুরে গোসল করতে গিয়ে মরিয়ম নামে ৯ বছরের শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে নড়াইল সদর উপজেলা চাঁচড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন তুলরামপুর ইউনিয়নের চাচড়া গ্রামের ইউপি সদস্য পিটু বিশ্বাস। নিহতের স্বজনরা জানান, মরিয়ম সবার অগোচরে দুপুরে তাদের বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। পানির গভীরে চলে গেলে সাঁতার না জানায় তলিয়ে যায়। পরে তার নিথর দেহ উদ্ধার হয়।
এ অবস্থায় তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মরিয়মকে মৃত ঘোষণা করেন। মরিয়ম ট্রাকচালক সালমুন মোল্যার মেয়ে, সে দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করতো।
হাফিজুল নিলু/এমআরএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জ্বালানি সংকটে স্বস্তি দিচ্ছে জিকে ক্যানাল, কৃষকের মুখে হাসি
- ২ বৈধ চেয়ারম্যান অচল, ট্রাস্টি বোর্ডের বিভক্তিতে সংকটে বিশ্ববিদ্যালয়
- ৩ ৫৮ চা বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা বকেয়া, অনিশ্চয়তায় শ্রমিকরা
- ৪ পাম্পে বোতলে তেল বিক্রির ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ
- ৫ ইংলিশ মিডিয়াম স্কুল সরকারি নিয়মের বাইরে থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী