হবিগঞ্জে জঙ্গি সন্দেহে যুবক আটক
হবিগঞ্জে জঙ্গি সন্দেহে আইন উদ্দিন (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
শুক্রবার (২৯ মার্চ) ভোর ৬টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আইন উদ্দিনের বাড়ি নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাসডর গ্রামে। তার বিরুদ্ধে জঙ্গি সংগঠনের পক্ষে রাষ্ট্রবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করার অভিযোগ রয়েছে।
নবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে নবীগঞ্জ থানা হাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু