নড়াইল
এখতিয়ারের বাইরে চিকিৎসা, পল্লি চিকিৎসককে জরিমানা
নড়াইলে বিভিন্ন অনিয়মের অভিযোগে এক পল্লী চিকিৎসক ও একটি ফার্মেসিকে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৩১ মার্চ) দুপুরে নড়াইল ডায়াগনস্টিক ও অংকন ফার্মেসিকে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিন জানান, দুপুরে নড়াইল সদর হাসপাতাল রোডের নিউ নড়াইল ডায়াগনস্টিকের পল্লি চিকিৎসক হীরক কুমার দাসকে এখতিয়ারের বাইরে চিকিৎসা দেওয়ায় ২০ হাজার টাকা ও অংকন ফার্মেসিকে এক হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ। অভিযানে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শুভাশিস বিশ্বাস ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ জানান, বিভিন্ন অনিয়মের জন্য এক পল্লি চিকিৎসককে ২০ হাজার টাকা ও একটি ফার্মেসিকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
হাফিজুল নিলু/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জ্বালানি সংকটে স্বস্তি দিচ্ছে জিকে ক্যানাল, কৃষকের মুখে হাসি
- ২ বৈধ চেয়ারম্যান অচল, ট্রাস্টি বোর্ডের বিভক্তিতে সংকটে বিশ্ববিদ্যালয়
- ৩ ৫৮ চা বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা বকেয়া, অনিশ্চয়তায় শ্রমিকরা
- ৪ পাম্পে বোতলে তেল বিক্রির ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ
- ৫ ইংলিশ মিডিয়াম স্কুল সরকারি নিয়মের বাইরে থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী