জামালপুরে ট্রাকচাপায় ভটভটি চালক নিহত
দুর্ঘটনার পর ঘাতক ট্রাক আটক করেন স্থানীয়রা
জামালপুরের মেলান্দহে ট্রাকচাপায় সোহেল রানা (২৮) নামের এক ভটভটি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাক আটকে রেখে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
রোববার (৩১ মার্চ) বিকেলে উপজেলার জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মামা-ভাগিনা বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল রানা উপজেলার বেতমারি গ্রামের ফটিক আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে সোহেল রানা ভটভটি নিয়ে স্থানীয় বাজারের দিকে যাচ্ছিলেন। জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মামা-ভাগিনা বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় ভটভটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভটভটি চালক মারা যান। এসময় ট্রাকচালক পালিয়ে গেলেও স্থানীয়রা মালঞ্চ বাজার এলাকা থেকে ট্রাকটি আটকে রেখে পরে পুলিশে সোপর্দ করে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এখনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মো. নাসিম উদ্দিন/কেএসআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি