সাজেক
পাহাড় কেটে সুইমিংপুল, মেঘপল্লী রিসোর্টকে ২ লাখ টাকা জরিমানা
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে পাহাড় কেটে সুইমিংপুল তৈরির ঘটনায় মেঘপল্লী ইকো রিসোর্টকে দুই লাখ টাকা জরিমানা ও অনির্দিষ্ট কালের জন্য সুইমিং পুলের কাজ বন্ধ ঘোষণা করেছে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন।
বুধবার (৩ এপ্রিল) দুপুরে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার মোবাইল কোর্টের মাধ্যমে রিসোর্ট মালিক শাহ আলমকে দুই লাখ টাকা জরিমানা করেন। এসময় অনির্দিষ্ট কালের জন্য সুইমিংপুলের কাজ বন্ধ ঘোষণা করে লাল পতাকা টাঙ্গিয়ে দেওয়া হয়।
শিরীন আক্তার জাগো নিউজকে বলেন, সুইমিং পুল নির্মাণ বন্ধে মহামান্য হাইকোর্টের নির্দেশনা পাওয়ার পর আজ সরেজমিনে এসে নির্মাণ কাজ বন্ধ ও জরিমানা করা হয়েছে।

এর আগে (২ এপ্রিল) সংবাদপত্রে প্রকাশিত একটি প্রতিবেদন যুক্ত করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিচ ফর বাংলাদেশ (এইচআরপিবি) হাইকোর্টে এ রিট আবেদন করে। আবেদনের পক্ষে শুনানি করেন এইচআরপিবির চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মনজিল মোরশেদ।
সাইফুল উদ্দীন/এনআইবি/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জয়পুরহাটে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, পাচারকারী আটক
- ২ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ৩ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের
- ৪ মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা
- ৫ সংবিধান অনুযায়ী জনগণকে সেবা দিতে আপনারা বাধ্য: ভূমি প্রতিমন্ত্রী