ভোলায় নানাবাড়ির পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
ভোলার চরফ্যাশনে নানা বাড়ির পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নে এ ঘটনা ঘটে। মৃতরা হলো- মো. জুনায়েদ হোসেন (৫) ও মো. আরাফাত হোসেন (৫)।
জুনায়েদ হোসেন উপজেরার চর মাদ্রাজ ইউনিয়নের মিয়াজানপুর গ্রামের মো. হারুনের ছেলে ও আরাফাত ঢাকার মো. স্বপনের ছেলে। দুজন সম্পর্কে খালাতো ভাই।
স্থানীয়রা জানান, দুদিন আগে পরিবারের সঙ্গে তারা নানার বাড়িতে আসে। দুপুরে বাড়ির উঠানে খেলাধুলা করছিল তারা। কোনো এক সময় তারা বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাদের দীর্ঘ সময় দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জুয়েল সাহা বিকাশ/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫
- ২ কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি শেখ সাঈদ, সম্পাদক শাতিল
- ৩ নারায়ণগঞ্জে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, ভিকটিম উদ্ধার
- ৪ ফরিদপুরে ফসলি জমি কেটে মাটি বিক্রি, জরিমানা
- ৫ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা