ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত: ০৭:৩৪ এএম, ১৭ এপ্রিল ২০১৬

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর শেখ (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার সকালে ঢাকা-পাটগাতী সড়কের টুঙ্গিপাড়া উপজেলার রামচন্দ্রপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর শেখ রামচন্দ্রপুর গ্রামের মৈয়ার আলী শেখের ছেলে। তিনি বটতলা বাজারের একজন ভূষি মালের ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ৯টার দিকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের (নং-ঢাকা মেট্রো-ব-০২-০১৯৬) একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পশ্চিম পাশে একটি দোকানের মধ্যে ঢুকে পড়ে। এ সময় দোকানের পাশে দাড়ানো ওই ভূষি ব্যবসায়ী জাহাঙ্গীর ওই গাড়ির নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকার বিক্ষুব্ধ জনগণ গাড়িটি ভাঙচুর করে এবং এক ঘণ্টারও বেশি সময় সড়ক অবরোধ করে রাখে। ফলে সড়কে যানবহন চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে যাত্রীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়।

টুঙ্গিপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে সড়কে যানবহন চলাচল স্বাভাবিক হয়।

হুমায়ূন কবীর/এসএস/এবিএস