নেত্রকোনায় বজ্রপাতে নারীসহ নিহত ২
নেত্রকোনার মদন ও বারহাট্টা উপজেলায় বজ্রপাতে নারীসহ দু’জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ৪ জন। রোববার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জেলার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত সাদ্দাম হোসেনের স্ত্রী নূর বানু (৪৫) ও মদন উপজেলার জয়পাশা গ্রামের একটি ইটভাটার শ্রমিক নিয়ামত উল্লাহ (২৬) বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিয়ামত উল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা। এ সময় তার সঙ্গে থাকা ইট ভাটার ৪ শ্রমিক আহত হয়।
স্থানীয়রা জানায়, নূরবানু ঘরে রান্না করার সময় ও নিয়ামত উল্লাহ ইটভাটায় কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে এ ঘটনা ঘটে। এ সময় আহত ইটভাটা শ্রমিকদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী বজ্রপাতের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
কামাল হোসাইন/এসএস/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গোমতীর চরে যুবকদের সঙ্গে কৃষিমন্ত্রীর ইফতার
- ২ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ৩ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৪ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৫ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে