মাঠে মরিচ তুলতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রতীকী ছবি
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক ওই ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত কপিল উদ্দিনের ছেলে মো. শহীদ মিয়া (৫২)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কৃষক শহীদ মিয়া হাওরে মরিচ তুলতে গেলে হঠাৎ বৃষ্টি ও বাতাস শুরু হয়ে বিকট শব্দে বজ্রপাত হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই শহীদ মিয়া মারা যান।
খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এইচ এম কামাল/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫
- ২ কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি শেখ সাঈদ, সম্পাদক শাতিল
- ৩ নারায়ণগঞ্জে ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার, ভিকটিম উদ্ধার
- ৪ ফরিদপুরে ফসলি জমি কেটে মাটি বিক্রি, জরিমানা
- ৫ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা