জামালপুর
আতশবাজি-সাউন্ডবক্স বাজানোর ওপর নিষেধাজ্ঞা
ঈদুল ফিতর ও পহেলা বৈশাখে জামালপুরে সাউন্ডবক্স ও আতশবাজি ফাটানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন জেলা প্রশাসন।
মঙ্গলবার (৯ এপ্রিল) জেলা প্রশাসক শফিউর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ আদেশ দেওয়া হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখে জামালপুরে সাউন্ডবক্স, ডেক্সসেট বাজানো ও পটকা বা আতশবাজি ফাটানোসহ এসব ক্রয়-বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। উক্ত আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গণবিজ্ঞপ্তির বিষয়ে জেলা প্রশাসক শফিউর রহমান মুঠোফোনে জাগো নিউজকে নিশ্চিত করেন।
মো. নাসিম উদ্দিন/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ২ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের
- ৩ মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা
- ৪ সংবিধান অনুযায়ী জনগণকে সেবা দিতে আপনারা বাধ্য: ভূমি প্রতিমন্ত্রী
- ৫ নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরা গ্রেফতার