শায়েস্তাগঞ্জে ঈদের দিনে মাদরাসাছাত্রকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কাজী আবিদুর রহমান মাহিন (১৮) নামে এক মাদরাসাছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মাহিন উপজেলার নিজগাঁও গ্রামে কাজী আব্দুল মতিনের ছেলে এবং শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসা থেকে দাখিল ফলপ্রত্যাশী।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ঈদের দিন রাত ৮টায় দুই যুবক মাহিনের বাড়ি এসে তাকে ডেকে শায়েস্তাগঞ্জ রেলজংশনের পাশে দীঘির পাড়ে নিয়ে যায়। সেখানে মারপিট করে ফেলে যায়। পরে পথচারীরা মাহিনকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বে থাকা চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) উত্তম দাশ জানান, মাহিনকে হত্যা করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের তৎপরতা চালানো হচ্ছে।
কামরুজ্জামান আল রিয়াদ/এমএইচআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু