নড়াইলে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষ, আহত ১৫
নড়াইলের কালিয়া উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
শনিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বাবরা-হাছলা ইউনিয়নের বাবরা গ্রামে শেখ ফরিদ উদ্দিন ও নাসির উদ্দিন পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১২ এপ্রিল) বিকেল ৫টার দিকে বাবরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওই গ্রামের সৈয়দ শহীদ আলীর ছেলে সোহাগের (৩০) সঙ্গে অপর পক্ষ ইমরুল শেখের ছেলে নাবিলের (২২) ক্রিকেট খেলা নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে মাঠে থাকা অন্যরা তাদেরকে থামিয়ে দেয়।
এ ঘটনার জের ধরে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নাসির উদ্দিনের পক্ষের লোক সাবু শেখের ছেলের বউভাত অনুষ্ঠানের আয়োজন চলছিল। এসময় শেখ ফরিদ উদ্দিনের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে প্রায় আধা ঘণ্টা পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এতে দুই পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন।
আহতরা হলেন, বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম (৭৮), সাকিবুল খান (৩৫), ফারজানা (২০), কল্পনা বেগম (৪৫), আখতারুজ্জামান (৬৫), আশরাফুজ্জামান (৩২), সজল শেখ (২৮), সাব্বির শেখ (৩১), জসিম শেখসহ (৩৩) আরও অনেকে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। কোনো পক্ষই এখনও লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
হাফিজুল নিলু/এনআইবি/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জ্বালানি সংকটে স্বস্তি দিচ্ছে জিকে ক্যানাল, কৃষকের মুখে হাসি
- ২ বৈধ চেয়ারম্যান অচল, ট্রাস্টি বোর্ডের বিভক্তিতে সংকটে বিশ্ববিদ্যালয়
- ৩ ৫৮ চা বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা বকেয়া, অনিশ্চয়তায় শ্রমিকরা
- ৪ পাম্পে বোতলে তেল বিক্রির ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ
- ৫ ইংলিশ মিডিয়াম স্কুল সরকারি নিয়মের বাইরে থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী