নানির সঙ্গে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
ফাইল ছবি
জামালপুরের ইসলামপুরে নানির সঙ্গে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) উপজেলার সাপধরী ইউনিয়নের দুর্গম চরশিশুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলো, মিনহাজ উদ্দিন (১০) ও মিনাল মিয়া (৮)। তারা উপজেলার বেলগাছা ইউনিয়নের জারুলতলা এলাকার আজাহার মিয়ার ছেলে। দুদিন আগে বাবা-মার সঙ্গে তারা নানির বাড়িতে বেড়াতে আসেন।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, দুপুরে বাড়ির পাশে যমুনা নদীতে নানির সঙ্গে দুই শিশু মাছ ধরতে যায়। কোনো এক সময় তারা নদীতে ডুবে যায়। খোঁজাখুঁজির দেড়ঘণ্টা পর তাদের মরদেহ ভেসে ওঠে।
সাপধরী ইউনিয়নের চেয়ারম্যান শাহ্ আলম মণ্ডল জানান, শিশু দুটির নানা খুবই দরিদ্র। নদীতে মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন তারা। দুপুরে নানির সঙ্গে নদীতে মাছ ধরতে গিয়ে শিশু দুজনের একসঙ্গে মৃত্যু হয়।
মো. নাসিম উদ্দিন/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়ন বর্তমান সরকারের মূল লক্ষ্য
- ২ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের
- ৩ মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা
- ৪ সংবিধান অনুযায়ী জনগণকে সেবা দিতে আপনারা বাধ্য: ভূমি প্রতিমন্ত্রী
- ৫ নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরা গ্রেফতার