বান্দরবান
সন্দেহভাজন আরও এক কুকি-চিন সদস্য কারাগারে
বান্দরবানে সন্দেহভাজন আরও এক কুকি-চিন সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (১৫ এপ্রিল) দুপুরে বান্দরবানের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মাইসুমা সুলতানা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তার নাম হাও লিয়ান বম (৬৭)। তিনি বান্দরবান সদরের লাইমিপাড়া এলাকার ঙুনৎিলর বমের ছেলে।
আদালত সূত্র জানায়, রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, ব্যাংক ম্যানেজারকে অপহরণ, টাকা-অস্ত্র লুটের ঘটনায় আরও একজনকে আদালতে হাজির করা হয়। পরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাইসুমা সুলতানা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের জিআরও বিশ্বজিত সিংহ জানান, লিয়ান বম নামে একজনকে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
এর আগে রুমা-থানচিতে একই ঘটনায় ৬৩ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
নয়ন চক্রবর্তী/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে মসজিদে যাওয়ার সময় শ্রমিককে গুলি করে হত্যা
- ২ কুমিল্লায় নির্বাচনি সহিংসতায় ২২ বসতঘরে হামলার অভিযোগ
- ৩ বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই দিনে একজন নিহত, আহত ৯০
- ৪ হাসনাত আবদুল্লার আসনে ভোট বাতিল চান প্রতিদ্বন্দ্বী প্রার্থী
- ৫ ধানের শীষে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধূর দায়িত্ব নিলেন তারেক রহমান