খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের অষ্টগ্রামে বাড়ির সামনে খেলতে গিয়ে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই।
নিহতরা হচ্ছে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের কদমচাল গ্রামের মোহন মিয়ার ছেলে জাহিদ মিয়া (৭) ও সাদেক মিয়ার ছেলে বায়েজিদ মিয়া (৮)।
খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য আছমা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার দুপুরের দিকে দুই চাচাতো ভাই বায়েজিদ ও জাহিদ মিলে বাড়ির সামনে খেলতে যায়। হঠাৎ সবার অগোচরে খালের পানিতে ডুবে যায় দুই শিশু। তাদের অনেক সময় না দেখতে পেয়ে স্বজনরা খোঁজ করতে থাকেন। এক পর্যায়ে খালে তাদের মরদেহ ভাসতে দেখা যায়।
পরে তাদেরকে কদমচাল বাজারে চিকিৎসকের কাছে নিয়ে গেলে শিশুদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এসকে রাসেল/এনআইবি/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাছে আম-জাম ধরলে পাঠাবেন, আমি খাবো: কৃষকদের প্রধানমন্ত্রী
- ২ সুনামগঞ্জে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উদীচীর বর্ষবরণ
- ৩ রাতের আঁধারে নারিকেল গাছের চূড়ায় তরুণ, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
- ৪ ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে মারতে বাঁশ নিয়ে তেড়ে যাওয়ার ঘটনায় মামলা
- ৫ নিহত সাত দিনমজুরের মরদেহ বাড়ি পৌঁছে দেবে জামায়াত