মা-বাবার সঙ্গে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেলো ভাই-বোনের
নড়াইলে পানিতে ডুবে তিন্নি (৫) ও তানহা (৩) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় নড়াইল সদর উপজেলার কলোরা ইউনিয়নের বাহির গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু ওই গ্রামের জালাল মোল্লার সন্তান। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলের দিকে বাবা-মায়ের সঙ্গে বাড়ির পাশের ঘেরে যায় তানহা ও তিন্নি। পরে ঘের পাড় ধরে বাবা জালাল মোল্লা একুট দূরে এগিয়ে যান। বাড়িতে কাজ থাকায় মাও বাড়িতে ফিরে আসেন। মা বাড়িতে আসার কিছু সময় পর ছেলে-মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে ঘেরের পানি থেকে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হাফিজুল নিলু/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জ্বালানি সংকটে স্বস্তি দিচ্ছে জিকে ক্যানাল, কৃষকের মুখে হাসি
- ২ বৈধ চেয়ারম্যান অচল, ট্রাস্টি বোর্ডের বিভক্তিতে সংকটে বিশ্ববিদ্যালয়
- ৩ ৫৮ চা বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা বকেয়া, অনিশ্চয়তায় শ্রমিকরা
- ৪ পাম্পে বোতলে তেল বিক্রির ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ
- ৫ ইংলিশ মিডিয়াম স্কুল সরকারি নিয়মের বাইরে থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী